1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যে শহরে এক পুরুষের একাধিক সঙ্গিনী থাকাই নিয়ম !

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :একজন সঙ্গী কিংবা একজন প্রেমিকা থাকলে পুরুষের মান-সম্মান থাকে না। এমন একটি শহর রয়েছে যেখানে পুরুষদের একাধিক সঙ্গিনী থাকবে, এটাই নিয়ম। অনায়াসেই ‘বহুগামী শহর’-এর খেতাব পেতে পারে এই শহরটি।

একাধিক সঙ্গিনী

কারণ এক দু’জন নন, এই শহরের প্রায় সব পুরুষই বহুগামী। কোনও একজন মাত্র বান্ধবীর সঙ্গে সম্পর্কে থাকার নিয়মই নেই এখানে। এমন ঘটনাকে পুরুষের পক্ষে রীতিমতো লজ্জাজনক বলেই মনে করেন তারা। তাই একই সময়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান এখানকার পুরুষেরা। আরও আশ্চর্যের কথা হল, এই বিষয়ে আপত্তি নেই তাদের বান্ধবীদেরও।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। এমনটাই রীতি চিনের গুয়াংডং প্রদেশের ডনগুয়ান শহরে। এই শহরে সাধারণত প্রত্যেক পুরুষেরই অন্তত দুজন করে সঙ্গিনী থাকে। কিন্তু কেন এমন নিয়ম রয়েছে এখানে? যদিও এই ঘটনার নেপথ্যে বহুগামিতা প্রবৃত্তি কিংবা চরিত্রহীনতা, এমন কিছুই নেই।

বলা যায়, এই নিয়মের জন্য দায়ী এখানকার নারী ও পুরুষদের অনুপাত। এই শহরে প্রতি ১০০ জন নারী পিছু পুরুষের সংখ্যা ৮৫। আসলে এই শহরে একাধিক উৎপাদন সংস্থার কারখানা রয়েছে। যেখানে পুরুষের বদলে নারী কর্মী নিয়োগ করতেই বেশি উৎসাহী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারী শ্রমিকেরা বেশি বিশ্বস্ত বলেই মনে করেন তারা।

আর সেই কারণেই এই শহরে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় অসম হারে বেড়ে গিয়েছে। কোনও কোনও বাসিন্দার মতে, এই শহরে কাজের থেকে বান্ধবী খুঁজে পাওয়া অনেক সহজ। বাস্তবিকই, এই শহরে বহু পুরুষই কাজ পান না। নয়তো সামান্য রোজগার করেন। তাদের খরচ চালান তাদের বান্ধবীরাই। গুয়াংডং প্রদেশের নারী অধিকার রক্ষা সংগঠনের দাবি, আসলে জীবনে একজন পুরুষসঙ্গী চান ওই নারীরা। তাই সঙ্গীর ব্যয় নির্বাহ করতেও বিশেষ আপত্তি নেই তাদের। আপত্তি নেই সঙ্গীর অন্য সম্পর্কেও।

বিশেষ করে তরুণীরা এই বিষয়টিকে সহজভাবেই মেনে নিয়েছেন বলে তাদের মত। সব মিলিয়ে একাধিক সম্পর্কের বিষয়টি বেশ অদ্ভুত হলেও, প্রায় নিয়মের মতোই হয়ে দাঁড়িয়েছে চিনের এই শহরে। সূত্র: ইনিউজ

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park