1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী ২২ আগস্টের মধ্যে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এসব তথ্য চেয়ে এ সংক্রান্ত চিঠি আঞ্চলিক উপ-পরিচালকদের পাঠানো হয়।

পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অতিবৃষ্টি ও বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষের সংখ্যা, পাঠদান চালানো সম্ভব হচ্ছে কি-না ইত্যাদি তথ্য নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।

চিঠিতে আরও বলা হয়, বর্ষায় অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। আঞ্চলিক উপপরিচালকদের তার আওতাধীন জেলা বা উপজেলায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে তার তথ্য ও শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে (director.mew@gmail.com) আগামী ২২ আগস্টের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে এসব অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান তিনদিন বন্ধসহ বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়ার এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park