1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাঈদীকে নিয়ে পোস্ট, অত:পর ছাত্রলীগের ১৯ নেতা বহিষ্কৃত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের ১৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে বড়হাতিয়ায় ৬ জন, আধুনগরের ৪ জন ও পুটিবিলার ৯ জন।

এর আগে উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহ-সভাপতি মো. ইরফান, সাংগঠনিক সম্পাদক মো. বাইজিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়া আলম, উপ-ক্রীড়া সম্পাদক মো. কায়েস ও উপ-দপ্তর সম্পাদক মো. ইরফানকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

একই দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুটিবিলায় ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এ.কে জাহিদ আজিম চৌধুরী, আরিফুর রহমান জিসান, মেহেদী হাসান আকিব, মোহাম্মদ শাকিল, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক আসিফ চৌধুরী ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সই করা বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি মো. জিসান, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হোসেন এবং উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হেফাজ উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীদের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ বলেন, সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park