1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফিফা বর্ষসেরার তালিকায় হালান্ড, ডি ব্রুইনে ও মেসি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনে ও আর্লিং হালান্ড।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এই তালিকা প্রকাশ করে উয়েফা। পুরো মৌসুম জুড়ে খেলোয়াড়দের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের পারফর্ম্যান্সের ভিত্তিতে এই পুরস্কারটি দেওয়া হয়।

গেল মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ সব সাফল্য পেয়েছেন মেসি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কাতার বিশ্বকাপ জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আসর জুড়ে দুর্দান্ত খেলেন ইউরোপের ফুটবল ছেড়ে আমেরিকান সকার লিগের ইন্টার মিয়ামি তারকা।

অন্যদিকে ক্লাবের (পিএসজি) হয়ে নিজের সেরা ছন্দে না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। যদিও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতেই থেমে যায়। সেই আসরে ৭ ম্যাচে চার গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও সমানসংখ্যক গোল করান।

এদিকে সবশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতেন আর্লিং হাল্যান্ড ও ডি ব্রুইনে। তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দু’জনই। ব্রুইনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল ও ৩১টি অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে গোল করেন দুটি, ৭টি গোলে সহায়তা করেন।

হাল্যান্ড লিগে ৩৭ ম্যাচে গোল করেন ৩৬টি। ভেঙে দেন লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এছাড়াও সতীর্থদের দিয়েও ৮টি গোল করান নরওয়ের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে গোল করেন ১২টি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park