1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাদেশ্বর কলেজে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিঞ্জপ্তি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর কলেজের গভনিং বডির সদস্য শিক্ষক, ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ ।
বুধবার (১৬ আগষ্ট) সকাল ১২টার সময় কলেজ হল রুমে ভাদেশ্বর কলেজের বাস্তবায়ন কমিটির সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক, লেখক আবুল হাছনাতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র জুনাইদ আল হাবিব।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আন্তজাতিক ষড়যন্ত্রকারি মহল সহ দেশের রাজাকার, আলবদর, জামাতের পরিকল্পনায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবার সহ অনেকে হত্যা করা হয়েছে। এজন্য এ মাস জাতির জন্য শোকের মাস এবং জাতীয় শোক দিবস। বাংলাদেশ এখন গরীব দেশের মধ্যে মডেল। বাংলাদেশের সর্ব ক্ষেত্রে উন্নতি হয়েছে। রাস্তা- ঘাট অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা, কৃষি, শিক্ষাব্যবস্থা সহ সর্ব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন আগে প্রতিটি ঘরে বিদ্যুৎত ছিল না। বিদ্যুৎত মাঝে মধ্যে আসত দুই এক ঘন্টার জন্য। কিন্তু আমি আসার পর বলেছি প্রতিটি ঘরে বিদ্যুৎত সংযোগ দেওয়া হবে। এছাড়াও প্রতিষ্ঠানিক অবকাঠামো মূলক উন্নয়ন লক্ষ্যে আলোচনা নিয়ে করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক, সৈয়দ মিছবাহ উদ্দিন,পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও ভাদেশ্বর কলেজের ফাউন্ডার সদস্য মস্তফা শাহরিয়ার, ভাদেশ্বর কলেজের দাতা সদস্য আমেরিকা প্রবাসী কাজী সামসুল ইসলাম হারু, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা সদস্য শহির উদ্দিন শরিফ , ভাদেশ্বর কলেজের গভনিং বডির সদস্য ও ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মতিন, ভাদেশ্বর কলেজ গভনিং বডির সদস্য মজনু মিয়া।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমের সিরাজ, গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ মাহবুব উস সামাদ, বাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, ভাদেশ্বর ইউপি সাবেক সদস্য এখলাস মিয়া, ভাদেশ্বর কলেজের গভনিং বডির সদস্য নুরুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক সাকের আহমদ প্রমুখ

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ লিজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park