1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করল গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পঁচাত্তরের ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহিদগণের জীবনি নিয়ে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, মাসুক মিয়া, জইন উদ্দিন,খসরু মিয়া, সিরাজ উদ্দিন,মাতাব উদ্দিন,আবদুল হেকিম, হাজী ছালিক মিয়া।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মকসুদুর রবের সঞ্চালনায় উপজেলা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন, আবদুল কাইয়ুম, গোলাম দেলোয়ার খান বাবলু, শাহাদাৎ আনোয়ার খোকন, শানুর আহমদ, আবদুল মুকিত,তাজুল আহমদ আলেক,কাবুস আহমদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম শিপন, সাইদ আহমেদ, শাহাজাহান আহমদ, জাহাঙ্গীর আলম, কায়েস আহমদ, জামিল আহমদ প্রমুখ।

পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা শেষে বিশেষ মোনাজাত করেন বীর মুক্তিযোদ্ধা হাজি সালিক মিয়া।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park