1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জর্জিয়ায় নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল (সোমবার) স্থানীয় সময় রাতে অঙ্গরাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন।

এতে আরও বলা হয়, এই অভিযোগের মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। তবে, তিনি প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন।

এছাড়া রিপাবলিকান দলের হয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী ট্রাম্প বলেন, ডেমোক্রেট ফ্যানি উইলস তার বিরুদ্ধে যে তদন্ত চালিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগ আনা হলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park