1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাশিয়ার মস্কো থেকে এক হাজার ছয়শ কিলোমিটার দূরে দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

তবে, ঘটনাস্থলে যাওয়া এক চিকিৎসক বলেছেন, মৃতের সংখ্যা ২৫ হতে পারে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬০ জনেরও বেশি মানুষ।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আঞ্চলিক রাজধানী মাখাচকালায় বিস্ফোরণটি ঘটে। এটা কি কোনো হামলা না-কি দুর্ঘটনা, তা তদন্ত করছে রুশ গোয়েন্দারা।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।

ইন্টারফ্য়াক্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগছে। তা আরো ছড়াতে পারে। আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

একজন প্রত্য়ক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পেট্রোল স্টেশনের উল্টোদিকের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে।

রাশিয়ার সংবাদমাধ্যম বলা হয়, জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park