
সিলেট আলাপ ডেস্ক : সিলেটের জালালাবাদ থানার লামাপাড়া এলাকা থেকে শিবের বাজারগামী বাগজোর-কোম্পানীগঞ্জগামী রাস্তা থেকে শুকুর মিয়া (৪১) ও মো. রফিক মিয়া (৩৬) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
আটককৃতরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) ও সুনামগঞ্জ সদরের কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকিত মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার হতে বাগজোর-কোম্পানীগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট- থ-১১-২৮১০), ১৮ বোতল হুইস্কি ও ১৮ ভদকা উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৪, তারিখ-২৭/১০/২০২৬খি) করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
