1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার বণিক সমিতির সভাপতি জামাদ, সম্পাদক সুমেল গোলাপগঞ্জে শ্রমিকলীগের সহ-সভাপতি তারেক আহমদ গ্রেপ্তার পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কামরুল হাসান : গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান। তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রার্থী ছিলেন।

জানাযায়, দীর্ঘ দেড় যুগ পরে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি অংশ আবারোও একত্রিত হয়ে একই প্লাটফর্মে আসলেন চুরাশি জন সাংবাদিক। ১৭ টি পদের বিপরীতে লড়লেন মোট চুয়াল্লিশ প্রার্থী। এদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে সর্বোচ্চ ৫১টি ভোট পেয়ে চমক দেখিয়েছেন দৈনিক শ্যামল সিলেট ও দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আজিজ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ও এমজি মোস্তফা ৯ ভোট পেয়েছেন।

শনিবার গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে এনামুল হক এনাম সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলওয়ার হোসেন দিলু শনিবার (৩ অক্টোবর) বাদ সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ এবং সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন পেয়েছেন ৭ ভোট এবং রুমন আহমদ ৪ ভোট পান।

সহ-সভাপতি পদে খন্দকার বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট পেয়েছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে  মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান আহমদ ৩৯ ভোট পেয়েছেন।

সহ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন ৩১ এবং জাহিদ উদ্দিন ১৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ ৩৭ ভোট পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে মো: তামিম আহমদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সাজু মিয়া ৩৯ ভোট পেয়েছেন।

সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন ৩৮ ভোট পেয়েছেন।

প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাকির আহমদ  ২৮ ভোট পেয়েছেন। অপর প্রার্থী জালাল আহমদ চৌধুরী ২১ ভোট পেয়েছেন।

প্রকাশনা সম্পাদক পদে সাকেল আহমদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাইম ইবনে আব্বাস ৩৯ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আহমদ তালুকদার ২৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী রিমন আহমদ ২৩ ভোট পেয়েছেন।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সামিল আহমদ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবের আহমদ ৩৩ ভোট পেয়েছেন।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব ২২ ভোট পেয়েছেন। অপর প্রার্থী হাফিজুল ইসলাম ১১ ভোট, ফারহান ইসলাম রাজু ৫ ভোট এবং হাবিবুর রহমান ৫ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে মো: জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৩ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট, এম আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন দীনেশ দেব নাথ ২৬ ভোট, ফখরুল ইসলাম ২৫ ভোট, আব্দুল্লাহ আহমদ ২০ ভোট, আব্দুল্লাহ আল মাসুদ ১৮ ভোট, মীর কাওসার আহমদ ১৪ ভোট, আরিফ আহমদ জিল্লু ১৩ ভোট এবং জাবেদ আহমদ ১৩ ভোট পান।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বর্তমানে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মোট ভোটার ৮৪ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলওয়ার হোসেন দিলু। নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন আনোয়ার শাহজান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও হাজী আবুল কালাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park