
গোলাপগঞ্জ প্রতিনিধি :বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল অসুস্থ হয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালামসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা আহাদুর রহমান কামরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পরিবারের পক্ষ থেকেও আহাদুর রহমান কামরুলের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন—আমিন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
