1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে হারুন মাস্টারের জানাজায় শোকাহত মানুষের ঢল, চোখের পানিতে চিরবিদায়

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: হাজারোধিক মানুষ অশ্রুসিক্ত চোখে চিরবিদায় জানিয়েছেন গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের শিলঘাট পশ্চিম নোয়াবাড়ির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব হারুনুর রশীদ মাস্টারকে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শিলঘাট ঈদগাহ মাঠে জানাজার নামাজে এলাকার হাজারোধিক শোকার্ত মানুষ অংশ নেন। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আহাজারি ছড়িয়ে পড়ে শোকার্ত মানুষের মধ্যে। পরে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব হারুনুর রশীদ (হারুন মাস্টার) জীবদ্দশায় শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে তিনি ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

মরহুমের জানাজার নামাজপূর্ব আলহাজ্ব হারুনুর রশীদের স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছাল আহমদ, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণি বডির একাধিকবারের সভাপতি আলহাজ্ব ময়নুল হক, মাস্টার রশিদ আহমদ, আমিন উদ্দিন, মিফতা উদ্দিন, জয়নাল আবেদীন, ব্যাংকার রুহেল আহমদ, মাসুদ আহমদ, ব্যবসায়ী উসমান আহমদ, রাসেল আহমদ সহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাযায় অংশ নেন।

এর আগে তিনি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park