1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে নানার বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে নুরী (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত নুরী জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তার মরদেহ উদ্ধার করা হয় নানার বাড়ি থেকে। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর কিশোরীর নানা থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। সে সময় নুরী নানার বাড়িতেই অবস্থান করছিল। রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হাবিব।

তিনি জানান, পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park