1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং একই উপজেলার আমলসীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক (৩০)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park