
সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই
সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। অসুস্থ অবস্থায় সিলেট নগরীর নয়া সড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে পরিবহন শ্রমিক সমাজ, সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ছিলেন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তিনি সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শ্রমিকদের পাশে থেকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
