1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বীমার আওতায় আসছে শাবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শিক্ষার্থীদের বীমার আওতায় আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে বীমার আওতায় আসবে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া স্বাক্ষর করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ হাসান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানগণ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park