1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল দুটিও সিলগালা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘তিতাস হোটেলে’ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)-কে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park