1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ:দীর্ঘ ৪ বছর থেকে বন্ধ হয়ে যাওয়া সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী ও কানাইঘাট উপজেলা পরিষদ
পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী সহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

শনিবার সকাল সাড়ে ১০টায় লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে তারা। এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ এমরান হোসেন, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (রাজস্ব শাখা) কাজী শামীম,(ট্রেজারি শাখা ও এনজিও শাখা)এর সহকারী কমিশনার,মোঃ জসিম উদ্দিন, কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, কানাইঘাট প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক নিজাম উদ্দীন প্রমুখ।

বিভাগীয় কশিনার বন্ধ হয়ে যাওয়া লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান অবস্থা নৌকাযোগে ঘুরে ঘুরে দেখেন। সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত লোভা নদীর দুই তীরে রক্ষিত প্রায় ১ কোটি ঘনফুট পাথর বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা তিনি স্বচক্ষে দেখে যান।এসময় তিনি কানাইঘাট উপজেলা পরিষদ পরিদর্শন করেন। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে লোভাছড়া পাথর কোয়ারীর লীজের মেয়াদ শেষ হওয়ার পর কোয়ারী থেকে তৎকালীন সময়ে উত্তোলনকৃত লোভী নদীর দুই তীরে স্তুপ করে রাখা প্রায় ১ কোটি ঘনফুট পাথর পরিবেশ অধিদপ্তর জব্দ করে। এরপর ৩ দফা জব্দকৃত পাথরের নিলাম দেয়া হলেও উচ্চ আদালতে একাধিক রীট পিটিশন মামলা হওয়ার প্রেক্ষিতে পূর্বের ৩ দফা জব্দকৃত পাথরের নিলাম প্রক্রিয়া বাতিল করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারোর সচিব সহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করলেও জব্দকৃত পাথরের কোন সুরাহা বা পাথর কোয়ারী খুলে দেয়া হয়নি। লাখো মানুষের কর্মসংস্থান লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেয়ার জন্য দীর্ঘদিন থেকে পাথর ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মহল দাবী জানিয়ে আসছেন।

জানা গেছে উচ্চ আদালতে কয়েকজন পাথর ব্যবসায়ীর দায়েরকৃত রীট পিটিশন মামলা সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে লোভাছড়া পাথর কোয়ারী সহ বিশেষ করে সিলেটের অন্যান্য বন্ধ হয়ে যাওয়া পাথর কোয়ারীগুলোর বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ কী পর্যায়ে রয়েছে তা দেখার জন্য আবারো সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা সবগুলো পাথর কোয়ারী পরিদর্শন করছেন। এরই আলোকে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী সহ অন্যান্য কর্মকর্তারা লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শনে আসেন।
পরিদর্শনে আসা কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের সাথে কথা না বললেও, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানান, লোভাছড়া পাথর কোয়ারী যেহেতু দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে এবং কোয়ারী এলাকায় ১ কোটি ঘনফুট পাথর জব্দ অবস্থায় পড়ে রয়েছে। সেহেতু জব্দকৃত পাথর পুণরায় নিলামের মাধ্যমে বিক্রি সহ কোয়ারী এলাকার বর্তমান পরিস্থিতি দেখে একটি চূড়ান্ত রিপোর্ট পরিদর্শনকারী কর্মকর্তারা সরকারের উচ্চ পর্যায়ে পাঠাবেন বলে জানতে পেরেছি|

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park