1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শরীফগঞ্জে নদী ভাঙনে বাজারের দোকান বিলীন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের শরীফগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদিপুর মুসলিম গঞ্জ বাজার এলাকায় ভোরে আকস্মিক নদী ভাঙনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে টানা বৃষ্টিপাতের ফলে নদীর তীব্র স্রোতে বাজারের বেশ কয়েকটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের সময় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় বাজারের আরও কয়েকটি দোকান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় নদীতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করা না হলে পুরো বাজারই হুমকির মুখে পড়তে পারে।

আল্লাহ পাক ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করুন এবং সবাইকে নিরাপদে রাখুন—এমনটাই প্রার্থনা এলাকাবাসীর।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park