1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় ছাত্রদলের সমন্বয়ের দায়িত্ব পেলেন মামুন হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারণায় ছাত্রদলের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেনকে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মামুন হোসেনকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মামুন হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, মামুন হোসেনের নেতৃত্বে সিলেট-৬ আসনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নির্বাচনী প্রচারণায় এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park