
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আলা উদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসার শ্রেণি কার্যক্রমে বাঁধা ও আসমান উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার আসামী জুবায়ের আহমদ(৩১) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারী) উপজেলার ভাদেশ্বর মোকামবাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি গোয়াসপুর এলাকার মাসুক মিয়ার ছেলে।
জানাযায়, রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউপির নিয়াগুল গ্রামে আলা উদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসার দখল নিয়ে শ্রেণি কার্যক্রমে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আসমান উদ্দিন (৪০) নামের ব্যক্তির উপর হামলা করা হয়। এ হামলার অভিযোগে ভূক্তভোগী আসমান উদ্দিন বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র এমএ আশিক, পারুল ইসলাম, মুন্না, ওমর ফারুক, মৃত মকরম আলীর পুত্র সিরাজ উদ্দিন, সিরাজ উদ্দিনের পুত্র সাহিদ আহমদ, মৃত ফৈয়াজ আলীর পুত্র আব্দুস শহিদ ইয়াসিন, গুয়াসপুর এলাকার মাফিক মিয়ার পুত্র জুবের আহমদ এবং মাসুড়া বড়বাড়ি এলাকার এনাম উদ্দিন সহ অজ্ঞাতনামা ৫/৬ কে আসামি করে একটি মামলা (মামলা নং-৮/ তারিখ-২১-১২-২০২৫ ইং) দায়ের করেন।
এ মামলায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র এমএ আশিকসহ বাকি আসামীরা পলাতক রয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
