1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর কেন্দ্রীয় মক্তব পরীক্ষা ৫ ফেব্রুয়ারী

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের কেন্দ্রীয় মক্তব পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ৮টার সময় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী। কায়দা, আমপারা, নাযারা কুরআন শরীফ ও মক্তব সমাপনী বিভাগ এই মোট ৪ বিভাগের পরীক্ষা সম্ভাব্য ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব কতৃর্ক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হবে। বোর্ডের পরীক্ষায় অংশ নিতে মক্তব পরিচালকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ। বিস্তারিত জানতে ০১৭৮৯-২২৫৪৪৬, ০১৭৩১-৬২১৩০৩ যোগাযোগ করতে বলা হয়েছে।

বোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী বলেন, আমরা ইউনিয়ন ব্যাপী মক্তব শিক্ষাকে জোরদার করার উদ্যোগ নিয়েছি। কারণ পাড়া মহল্লায় এখনও মক্তব শিক্ষা অবহেলিত। জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ মক্তব-শিক্ষার পুনর্জাগরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ বোর্ডের আওতাভুক্ত মক্তবগুলোতে শিশুরা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষায় প্রশিক্ষিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক মানসিকতা গড়ে উঠছে। শুধু পরীক্ষা নয়, মক্তব শিক্ষার মানোন্নয়নে আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বোর্ডের লক্ষ্য, ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করা। আমাদের বিশ্বাস, এ উদ্যোগ ইসলামী শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করবে। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park