
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের শেখপুর গ্রামের বাসিন্দা এবং ফতেহপুরে বসবাসরত শান্তুরি বেগমের মৃত্যুকে ঘিরে এলাকায় সন্দেহ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দীর্ঘদিন বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা চালাতেন শান্তুরি বেগম। তার প্রতিবন্ধী ছেলে পাবেলকে নিয়ে তিনি চরম দুর্দশায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়—শান্তুরি ও তার ছেলেকে অতীতে অত্যাচারের শিকার হতে হয়েছে এবং তাদের বাড়িঘর দখলের অপচেষ্টাও চলেছিল। এ বিষয়ে থানায় ও ইউনিয়ন পরিষদে সালিশ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ—মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক, তাই পোস্টমর্টেম ছাড়া তাকে দাফন করা যাবে না। গোলাপগঞ্জ মডেল থানার ওসি ও প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।
শান্তুরির প্রতিবন্ধী ছেলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।