1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠন ঢাকাদক্ষিণ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছিরুল ইসলাম মঞ্জু (৪১)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাদেশ^র ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত নাছিরুল ইসলাম মঞ্জু (৪১) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মোছাব্বির আহমদ মছবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ভাদেশ^র ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনে গুলিতে আহত মামলার গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/৩/২০২৫ খ্রিঃ, জিআর-৪৬/২০২৫, ধারা ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহামম্মদ মনিরুজ্জামান মোলল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park