1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আগামী ৩ মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আর কয়েকদিনের মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে। এরমধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়। এদিকে ভোরের ঘাসে চিকমিকি আলোকচ্ছটা বলছে শীত এলো বলে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ।

অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরইমধ্যে সারাদেশে ৩-৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪-৮ দিন হালকা থেকে মাঝারি ধরণের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park