1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় গোসলে নেমে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

পরিবার ও স্থানীয়রা জানান, শাকুল মিয়া সকালে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে তার জুতা ও জামা রাখা ছিল। কিছুক্ষণ পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে খুঁজতে শুরু করলে পানির নিচে শাকুল মিয়ার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফেরদৌস মিয়া ও তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় লোকজন ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল করতেন।

ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফেরদৌস মিয়া বলেন, “আমরা খবর পেয়ে পাঁচজনের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পৌঁছালে দেখি স্থানীয় লোকজন ইতোমধ্যেই মরদেহ উদ্ধার করেছেন। আমরা নিশ্চিত করি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হবে।”

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park