1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের লড়াই–সংগ্রাম ও গত জুলাই–আগস্টের সংগ্রামে সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে, যদি পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে উৎখাত করতে না পারি।

তিনি আরোও বলেন,  দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আর পেছনে আছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভার সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী।

এছাড়াও আরোও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল আলম,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদেক, সিলেট মহানগর কৃষকদলের সদস্য কামাল পারভেজ সুজন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হোসাইন আহমদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দারা খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজুল হক স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল, সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন প্রমুখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park