1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সরকারের অর্ধকোটি টাকার ভূমি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের সোনাপুর বাজাওে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ এর নেতৃত্বে এ অভিযান করা হয়।

জানা যায়, অভিযানে সরকারি খাস খতিয়ানের ২৬৮/৩৭৬ নং দাগের হালট শ্রেণীর ০.০৫৫০ একর ভূমিতে সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত সোনাপুর গ্রামে আব্দুল আহাদ গংরা ভোগ দখল করে আসছিলেন। মঙ্গলবার সকালে অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমির মুল্য প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও জেলা পরিষদ নির্মিত একটি যাত্রী ছাউনির উপর অবৈধভাবে স্তুপকৃত বাশ অপসারণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এর একটি দল সহায়তা করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park