1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়া কাপের দল ঘোষনা, নেই মাহমুদউল্লাহ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :অনেক জল্পনা-কল্পনা শেষে শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সকাল সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন।

আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন।

এশিয়া কাপের দলে বেশ কয়েকজন হুট করেই সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপজয়ী দুই দলের ক্রিকেটার তানজদি হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারীকে ডাকা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান।

দলে ডাক পাননি মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিচের দিকে দলের চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারছিলেন না। ফিল্ডিংয়েও ধুঁকছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজে খারাপ খেলার পর বাদ পড়েন তিনি। ফেরার লড়াইয়ের চেষ্টা চালিয়ে গেলেও শেষ অব্দি ফিরতে পারলেন না ‘আনসাং হিরো’ খ্যাত এই অলরাউন্ডার।

ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ হওয়ার পরও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেখানেও হয়েছেন ব্যর্থ। তাতে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ মিললো না তার।

এছাড়া প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান করে আফগানিস্তান সিরিজে ফেরা নাঈম শেখকে এশিয়া কাপের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। ব্যাকআপ ওপেনার হিসেবে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমও সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।

এছাড়া আফিফ ছিলেন সাদা বলের ক্রিকেটে দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝেই স্কোয়াড থেকে জায়গা হারান। তবে ফিরলেন তিনি।

১৭ জনের স্কোয়াড ছাড়াও আর তিন জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা। যদিও এই তিন জন দলের সঙ্গে সফর করবেন না। হুট করে কারও ইনজুরি কিংবা অন্য কারণে প্রয়োজন হলে তাদের নেবে বিসিবি।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, এবাদত হোসেন, নাঈম শেখ।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park