1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রা ত থেকে ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, আটক ১০

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শুক্রবার (১১ আগস্ট) রাত থেকে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত চার নারীসহ ১০ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার (১২ আগস্ট) সকাল ৭টায় ওই বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলার সংস্থাটি।

এর আগে, রাত সাড়ে ৮টা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা টাট্টিউলি গ্রামের বাইশালীবাড়ি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় সিটিটিসির সোয়াট টিম ‘অপারেশন হিল সাইড’ নামে অভিযান চালাচ্ছে।

কুলাউড়া থানা ওসি আব্দুস ছালেক জানান, ওই বাড়িতে শনিবার সকাল পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চার জন পুরুষ ও ছয় জন নারী। তবে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, অভিযানে কোনও হতাহতের ঘটনা ছাড়াই চার পুরুষ ও ছয় নারী জঙ্গিকে আটক করা হয়। এ সময় সঙ্গীয় তিন শিশুকে হেফাজতে নেওয়া হয়। অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করছে। সেখান থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি, ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ তিন লাখ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশালীবাড়ি এলাকায় টিলার ওপর সম্প্রতি বাড়ি নির্মাণ করে কিছু লোক বসবাস করছেন। নবনির্মিত ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে রাত থেকে ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘিরে রেখেছে। তাদের সহযোগিতায় ঘটনাস্থলে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ রয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য ওই এলাকা কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।’

পূর্ব টাট্টিউলি বাজারের চা দোকানদার শফিক মিয়া জানান, ওই বাড়ির বাসিন্দারা প্রায় দুই মাস আগে এখানে এসে নতুন বাড়ি করেছেন। তার দোকানে এসে অল্প বয়সের দুই পুরুষ মানুষ নিয়মিত চা খেতেন। তারা বলেছিল, তাদের বাড়ি বগুড়ায়। নদী ভাঙনে তাদের বাড়ি চলে গেছে, তাই এখানে এসে বসতি করেছেন। আরও পরিবার আসবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park