
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে নগদ টাকা, তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের মসজিদ মার্কেটে মিহির লাল মহন্তের মালিকানাধীন ভাই-বোন ক্লথ স্টোর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১লক্ষ ৮৬ হাজার টাকা ও জুয়ার উপকরণ ১০৪টি তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিন রায়গড় লিচু বাগান মৃত নূর উদ্দিনের পুত্র সুহেল আহমদ (৩৯), শীলঘাট সুনারপাড়া এলাকার মৃত হাজী মকবুল আলীর পুত্র আব্দুল হান্নান (৫৫), উত্তর রায়গড় এলাকার মৃত হবি চরণ মহন্তের পুত্র মিহির লাল মহন্ত (৬৪) ও রায়গড় এলাকার মৃত ফজলু মিয়ার পুত্র শাহজাহান আহমদ(৫৮)। এছাড়া দক্ষিন কানিশাইল এলাকার শাহেদ আহমদ নামের একজন আসামী পলাতক রয়েছে। পরে তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৯, তাং- ১১/০৮/২৩।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের পুলিশ সোচ্চার রয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর