1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে একযুবককে বন্দুক দিয়ে হত্যার হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পূর্ব শত্রুুতার জেরে এক যুবককে মারধর করে টাকা নিয়ে যাবার অভিযোগ পাওয়া গিয়াছে। শনিবার (৯ আগষ্ট) উপজেলার ঢাকাদক্ষিন বাজারে এ ঘটনাটি ঘটে।
এঘটনায় ভুক্তভোগী উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকার মানিক উদ্দিনের ছেলে কবির আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিবাদি মৃত-ময়নুর আলীর ছেলে মুক্তা মিয়া (৭০),কালাম মিয়া (৪৭), মৃত-লেদাই মিস্ত্রীর ছেলে দুলাল মিয়া (৫০) বাদি কবির আহমদের আত্বীয় হন। ঢাকাদক্ষিণ ডাক-বাংলা রোডস্থ শুভেচ্ছা কনভেকশনারীর সত্তাধিকারী সাক্ষী সুমন আহমদ এ বাদি কবির আহমদ সহযোগীতা করে থাকেন। প্রতিদিনের ন্যায় শনিবারে শুভেচ্ছা কনভেকশনারীতে মালামাল বিক্রি করার জন্য অর্থাৎ সহযোগিতা করতে আসেন কবির আহমদ। এসময় ঢাকাদক্ষিন বাজারের ব্যবসায়ী দুলাল মিয়ার হুকুমে মুক্তা মিয়া ও কালাম মিয়া বাদি কবির আহমদকে মারধর করে মারাত্বক ভাবে আহত করে দোকান থেকে ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায় তারা।  এসময় দোকানের প্রায় ১লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। তাছাড়া মারামারির এক পর্যায় টাকা নিয়ে যাবার সময় বিবাদি দুলাল আহমদ আহত কবির আহমদকে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা এসে কবির আহমদকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন আহমদ বলেন ঘটনাটি তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park