1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় প্রাণ গেল যুবদল কর্মী রাজুর

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ফেইসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলে এ ঘটনাটি ঘটে।
নিহত রাজু আহমদ আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। রনি হোসাইন তার সর্বশেষ ফেইবুক পোস্টে লেখেন, “এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”। এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন মহিলার ছবি জুড়ে দেন। এর আগেও নিহত রনি হোসাইন বিষয়টি নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park