1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে সতর্ক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি।

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি বা এমওইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলে তা হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park