1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক শেয়ারে দরপতন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। আর ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারতের পোশাক বাজারে শেয়ারের দরপতন হয়েছে।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলোচনার পর এ শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করছে। ভারতও এ বাজারে প্রবেশের চেষ্টা চালালেও শ্রমের সহজলভ্যতা ও প্রযুক্তিগত সুবিধায় বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারতের বাজার বাড়তি সুবিধা পায় এবং তাদের পোশাক শেয়ারের দাম বৃদ্ধি পায়। কিন্তু সর্বশেষ শুল্ক পরিবর্তনের পর পরিস্থিতি উল্টে যায়।

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণার পর ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।

অন্যদিকে পাকিস্তানের পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির সঙ্গে তেল অনুসন্ধানে চুক্তি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত ৫০টিরও বেশি দেশের শুল্ক কমালেও ভারতের ক্ষেত্রে পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park