1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা শনিবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র ১৯ দিন পর মাঠে গড়াবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। ছয় জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে লাল-সবুজের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি।

আগামী শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন। এই সময়ের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে। আর সময়সীমার শেষ দিনেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ।

ইতোমধ্যেই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছেন। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি সাংবদিকদের বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল আগামীকাল (১২ আগস্ট) দিয়ে দিব আমরা। আপাতত এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।

ওয়ানডে দলের নতুন অধিনায়ক প্রসঙ্গে পাপন বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।

এদিকে, এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই দেশের ক্রিকেট পাড়ার ‘হট টপিক’ এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন কারা। বিভিন্ন সময়ের বিভিন্ন ইস্যু এই আলোচনাকে করেছে আরও সরব।

প্রসঙ্গত, এশিয়ার ছয় দলের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। মোট ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসরটি। যারা দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’। আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।

টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park