1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিরিয়ায় সামরিক বাহিনীর বাসে হামলায় দেশটির কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন। সংঘাত-বিধ্বস্ত দেশটির পূর্বাঞ্চলের এ ঘটনার জন্য ইসলামিক স্টেট গ্রুপকে (আইএস) দায়ী করা হচ্ছে।

শুক্রবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, আইএস সদস্যরা বৃহস্পতিবার দেইর এজোর প্রদেশে একটি সামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রয়টার্স জানিয়েছে, বিস্তীর্ণ মরু প্রদেশ দেইর এজোরের আল-মায়াদিন শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। এটি ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যবর্তী অঞ্চল।

এসওএইচআর এই হামলাকে আইএসের এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলে উল্লেখ করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘটনার কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে কেউ দায়ও স্বীকার করেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে আইএসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশে সিরিয়ার সেনা ও সরকারপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ১০ সিরীয় সেনা নিহত হয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park