1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের অনুমতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যুক্তরাষ্ট্রসহ আরও পাঁচটি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু করতে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের ডিজি এএএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।’

ইতোমধ্যে নয়টি দেশের ১৬টি মিশনে এনআইডি সেবা চালু রয়েছে। আগামী জুলাই মাসে জাপান যুক্ত হয়ে দশম দেশ হবে। নতুন যুক্ত হওয়া পাঁচ দেশের ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতি, ইকুইপমেন্ট, প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইন্টিগ্রেশনসহ অন্যান্য কাজ চলছে।

হুমায়ুন কবীর জানান, ‘যুক্তরাষ্ট্রে লসএঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশ মিশন রয়েছে, সেখানে এই কার্যক্রম চালু হবে।’

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার ১৬টি মিশনে প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু রয়েছে।

পর্যায়ক্রমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নয়টি দেশে মোট ৪৮ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জন আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় থেকেই প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের দাবি ছিল। ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হলেও কোভিড মহামারীর কারণে তা বন্ধ হয়ে যায়।

পরে ২০২৩ সালের জুলাইয়ে উদ্যোগটি আবারও চালু হয়। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয়। বর্তমান কমিশন (এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন) নতুন উদ্যমে কার্যক্রমটি এগিয়ে নিচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park