1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুতের তারে জড়িয়ে চা শ্রমিক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ১নং লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাথিউড়া চা বাগানের ১নং লাইনের বাসিন্দা পুর্নমালী রবি দাশের ছেলে সুমন রবি দাস (১৫) ডেকোরেটার্সে প্যান্ডেলের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে প্রাণ হারায়। মঙ্গলবার ভোর রাতে সাজানো প্যান্ডেলের কাপড় ঠিক করতে গিয়ে সুমন বিদ্যুতের তারে জড়িয়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই বাগানের বাসিন্দা সুশীল নাইডু জানান, বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই প্যান্ডেল সাজানো হচ্ছিল। অসর্তক অবস্থায় সুমন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park