1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি অফিস ভাঙচুরে আ.লীগের ৯৭ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) পটুয়াখালী সদর থানায় মামলাটি দায়ের করেন কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন।

শনিবার (১২ জুলাই) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদা না পেয়ে এবং পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে ২০২২ সালের ২ মার্চ শহরের বনানীস্থ জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার পর শুক্রবার (১১ জুলাই) রাতে মামলার ৮ নম্বর আসামি হিসেবে নাম থাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব, পৌর আওয়ামী লীগের তথ্য সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুলতান আহম্মেদ মৃধা ও উজ্জ্বল বোস।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজু

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park