1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দলনিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন দাও: বাসদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দলনিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ সংকটের সমাধান ও অত্যাবশক পরিষেবা বিল বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানাস্থ দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেলাল হোসেন, শহীদ মিয়া, নুরুল ইসলাম, বিলাল আহমদ, ফখরুল ইসলাম হোসেন, আনোয়ার হোসেন কুটি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনজীবনের সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ এর নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার হরণ করার চক্রান্ত করছে।

বক্তারা বলেন, সরকার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির করছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে আরপিও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছে।

সমাবেশে বক্তারা, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ, জ্বালানিখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park