1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, প্রতিস্থাপন ও পরিমার্জন আনা হয়েছিল।

ঘোষিত রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বরং বাকি বিধানগুলোর বিষয়ে আগামী জাতীয় সংসদের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে আদালত।

জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।

২০১১ সালের ৩০শে জুন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। ২০১১ সালের তেসরা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই গেজেট চ্যালেঞ্জ করে গত বছর সুশাসনের জন্য নাগরিক নামে একটি সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিট করেন হাইকোর্টে। পরে ওই রিটে রুল দেয় হাইকোর্ট।

পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়। যেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park