1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ হবে এসএসসির ফল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে ফল জানতে পারবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজেদের ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফলাফল জানা যাবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত এসএমএস পদ্ধতি জানাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park