1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট নগরীর সুষম বন্ঠন করা হবে : সিসিক মেয়র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নগরবাসীর সমর্থন নিয়েই প্রতিটি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। এজন্য সবার সচেতনতা প্রয়োজন।

তিনি বলেন, এখন ডেঙ্গুর মৌসুম। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমক জোরদার করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। নিজেদের বাসা-বাড়ির আঙিনা রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখার দিকে সবাইকে নজর দিতে হবে। একাজে প্রতিটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের এগিয়ে আসতে হবে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজ শুক্রবার সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডেও টিলাগড় জামে-মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে তিনি নগরবাসীর সচেতনতা ও সার্বিক সহযোগীতা কামনা করেন।

টিলাগড় জামে-মসজিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে নবনির্বাচিত মেয়রকে অবগত করেন স্থানীয় মুসল্লিরা। জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা ও সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park