1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৩৩ বছর পর গ্রেপ্তার হলেন গোলাপগঞ্জের মাসুক মিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে ৩৩ বছর পলাতক থেকে শেষ পর্যন্ত রক্ষা হলো না হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুক মিয়া (৫৬) নামের এক আসামির। অবশেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের জালে আটকা পড়তে হয় তাকে। ১৬ বছর বয়সে খুন করেছিলেন মাসুক মিয়া, ৫৬ বছর বয়সে গ্রেপ্তার হন তিনি।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি মাসুক মিয়া করগাঁও গ্রামের চরন মিয়ার ছেলে মাসুক মিয়া। তিনি চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামি। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে।

মাসুক মিয়া গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং- ০৮(০৪)৯০), জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

জানা যায়, জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার থেকে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে হত্যা করেন মাসুক মিয়া। হত্যার পর তিনি কৌশলে চট্টগ্রাম চলে যান। এরপর সেখানে কয়েকমাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্তান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন। সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩ বছর কাটিয়ে দেন। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে আসতেন। দু-এক মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন।

সম্প্রতি আবারও দেশে আসলে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park