1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নবীগঞ্জে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে রোববার রাতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর একটি টহল দল বাসচালক সাব্বির (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল দুপুরে ওই চালককে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বাসের হেল্পার লিটন মিয়া পালিয়ে গেছে। ঘটনার খোঁজ নিতে গতকাল দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার নবীগঞ্জ থানায় আসেন।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে বিলাস পরিবহনের একটি বাসে ওঠে ওই তরুণী। তিনি রাজধানীর পূর্ব নাখালপাড়া তেজগাঁও এলাকায় থাকতেন। বাড়ি ফেরার পথে সিলেটগামী বাস থেকে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় তিনি নামতে পারেননি। একপর্যায়ে বাসটি মহাসড়কের শেরপুর অতিক্রম করে। এ সময় তিনি বাসের হেল্পারকে গন্তব্য জানালে তাকে মহাসড়কের অচেনা একটি স্থানে নামিয়ে দেয়। লোকজন তাকে নবীগঞ্জগামী একটি বাসে উঠিয়ে দেয়। মা এন্টারপ্রাইজ নামের ওই বাসের সকল যাত্রী মহাসড়কের আউশকান্দি এলাকায় নেমে যায়। রাত পৌনে ১০টায় নবীগঞ্জগামী বাসটি ভাঙ্গারপুল নামক এলাকায় এলে বাসের হেল্পার লিটন মিয়া প্রথমে তাকে ধর্ষণ করে। পরে বাসের চালক সাব্বির মিয়াও তাকে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টায় নবীগঞ্জ-শেরপুর সড়কের সালামতপুর এলাকায় ওই লোকাল বাসে মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বাসটিকে আটক করেন।

ঘটনাস্থল দিয়ে যাবার সময় সেনাবাহিনীর টহলদল লোকজনের চিৎকার শুনে গাড়ি থামায়। এ সময় ওই তরুণী হেল্পার ও চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় গাড়িচালক সাব্বিরকে তাৎক্ষণিক আটক করে পুলিশে দেয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায়, তিনি ঢাকায় একটি গার্মেন্টন্সে কাজ করেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামারখানির বাসিন্দা তিনি। এ নিয়ে চালক ও হেল্পারের বিরুদ্ধে মামলা হয়েছে। থানার ওসি মো. কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park