1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নিখোঁজের পর বাড়ির পাশে খালে মিলল স্কুলছাত্রীর লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ নিখোঁজের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিহতের বাড়ির পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাসিফা জান্নাত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাসিফা জান্নাত স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি শুক্রবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখতে দেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে লাশ হয়তো বা কেউ খালে ফেলে রেখেছে।

তবে হত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, খবর পেয়ে পুলিশ এখনো (রাত সাড়ে ৯টা পর্যন্ত) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park