1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৬০

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২০টি শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার (১৪ জুন) এ হামলা চালানো হয়।

এছাড়াও আরও ইরানি সামরিক বাহিনীর দুজন জেনারেল নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নিহতরা হলেন—জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহদি রাব্বানি।

তবে, তারা কবে নিহত হন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। গত শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা।

এছাড়া পৃথক আরেকটি হামলায় ইরানের পশ্চিমাঞ্চলীয় হামদান প্রদেশে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। প্রদেশের গভর্নরের নিরাপত্তা সহকারী জানান, আহতদের মধ্যে উদ্ধারকর্মীরাও রয়েছেন।

এর আগে, ইরানে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত শুক্রবার বলেন, ইসরায়েলের চালানো প্রথম ধাপের হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।

এই হামলার পর দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল তেহরান। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে নিজ দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park