1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সাদাপাথর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইমন তার কয়েকজন বন্ধুর সাথে সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এসময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এবং ইমনকে উদ্ধারকারী জাহাঙ্গীর আহমদ ও শিপন বলেন, আমরা সাঁতার কাটছিলাম। এসময় দেখি ৭-৮জনের একটি দল সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি। কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

১৬ বছরের ইমন ছিল পরিবারের একমাত্র সন্তান। তার বাবা জামাল উদ্দিন এখনও বিশ্বাস করতে পারছেন না, তাঁর হাসিখুশি ছেলেটা আর কখনও ফিরবে না। লালাদিঘিরপাড়ের গলিতে যেন এক নিস্তব্ধতা নেমে এসেছে। বন্ধুরা স্তব্ধ, প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।

এদিকে, এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার।

এসময় তিনি বলেন, আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে সতর্ক করছে যারা সাঁতার না জানেন তারা পানিতে ঝাপ না দেয়ার জন্য। কিন্ত যে পর্যটক মারা গেছে জানতে পেরেছি সে সাঁতার জানতো না এবং ঝাপ না দিতে এখানকার দায়িত্বরত বিজিবি তাকে না করেছিলেন। সে কথা শুনেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদাপাথর পিকনিক স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না‌।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park