1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে খালেদা জিয়ার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে পরীক্ষায় কিছু বিষয়ে সামান্য জটিলতা দেখা গেছে। মেডিক্যাল বোর্ড সেগুলো পর্যালোচনা করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম  বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরো করা হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আগে থেকে বেশ কিছু জটিল রোগে ভুগছেন।

সময়মতো দেশের বাইরে উন্নত চিকিৎসা সম্ভব হলে এ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কম ছিল।
গতকাল বুধবার রাত ৮টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত এপ্রিলে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park